Sporty Magazine official website |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল পুনরুদ্ধারে কমিটি গঠন

Monday, March 3, 2014

Share this history on :
বেদখল হয়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলা উদ্ধারে এবার ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে আট সদস্যের একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ে এক বৈঠকে এই কমিটি গঠন হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহউদ্দিন আকবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ), ভূমি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার জেলা প্রশাসক। কমিটির সদস্যসচিব হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
ওই কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে হলগুলো উদ্ধারের বিষয়ে বিশদ পর্যালোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ দিতে বলা হয়েছে।
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের জন্য যথাসম্ভব কাছাকাছি স্থানে নতুন জমি কেনার জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে আহ্বায়ক করে জমি ক্রয় কমিটি গঠনের পরামর্শ দেয়া হয়। এ ছাড়া একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের অসমাপ্ত নির্মাণকাজ এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। 
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment