
সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়েরা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সকালে ইউসুফ আলী মৃধা সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে রেলে নিয়োগ-দুর্নীতির ১৩টি মামলার রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মৃধা। শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
0 comments:
Post a Comment