Sporty Magazine official website |

জিদান-রোনালদোর ভেল্কি

Wednesday, March 5, 2014

Share this history on :
রিয়াল
 মদ্রিদের প্রথম গ্যালাটিকোস যুগের দুই ধ্র“বতারা ছিলেন জিনেদিন জিদান ও
রোনালদো। অনেক আগেই পেশাদার ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন তারা। বয়স
বেড়েছে। কিন্তু খেলাটা এখনও ভুলে যাননি ফ্রান্স ও ব্রাজিলের দই ফুটবল
জাদুকর। পরশু রাতে আবারও জুটি বেঁধে বুড়ো হাড়ের ভেল্কি দেখালেন জিদান ও
রোনালদো। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসেবে অনেক আগেই ফুটবলকে
বেছে নিয়েছেন ইউএনডিপি। দারিদ্র্য নির্মূলে তহবিল সংগ্রহের জন্য প্রতিবছরই
একটি চ্যারিটি ম্যাচ আয়োজন করে তারা। গত দশ বছরের মতো এবারও সেই ম্যাচের
প্রধান আকর্ষণ ছিলেন রোনালদো ও জিজু। ভক্তদের হতাশ করেননি তারা। মঙ্গলবার
রাতে সুইজারল্যান্ডের বার্নে অনুষ্ঠিত চ্যারিটি ম্যাচে স্থানীয় ইয়ং বয়েজ
একাদশকে ৮-৬ গোলে হারিয়েছে রোনালদো-জিজুর অলস্টার একাদশ। এই ম্যাচ থেকে
অর্জিত অর্থ ফিলিপাইনের টাইফুন দুর্গত মানুষের সাহায্যার্থে ব্যয় করা হবে।
এমন মহতি ম্যাচে ফল নিত্যান্তই গৌণ। তারপরও শুরুতে অঘটনের শংকা জাগিয়ে
তুলেছিল অলস্টার একাদশ। বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক সুইস স্ট্রাইকার স্টিফেন
 চ্যাপুসেটের হ্যাটট্রিকে প্রথমার্ধে ৫-৩ গোলে এগিয়ে ছিল ইয়ং বয়েজ। বিরতির
সময় জিজুদের হয়তো কড়া ধমক দিয়েছিলেন কোচ মিশেল প্লাতিনি! দ্বিতীয়ার্ধে জোড়া
 গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জিদান। গোল পেয়েছেন রোনালদোও। জিদান ও
ভিয়েরিকে দিয়ে দু’গোল করিয়েছেন ব্রাজিলের বিশ্বসেরা প্রমীলা ফুটবলার মাতা।
ওয়েবসাইট।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment