
গোলিয়াথের সঙ্গে পুচকে ডেভিডের অসম লড়াই জমার কথা নয়। জমলও না। নিয়মরক্ষার
ম্যাড়ম্যাড়ে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আট উইকেটের নিস্তরঙ্গ জয় দিয়ে
এশিয়া কাপ মিশন শেষ করল বিরাট কোহলির ভারত। কাল মিরপুরে ভারতের যেমন পাওয়ার
কিছু ছিল না, তেমনি আফগানদেরও হারানোর কিছু ছিল না। স্বাগতিক বাংলাদেশের
বিপক্ষে ঐতিহাসিক এক জয়েই প্রাপ্তির পেয়ালা উপচে গেছে তাদের। অন্যদিকে
পাকিস্তানের কাছে হেরে ব্যর্থতার ষোলকলা আগেই পূর্ণ করে ফেলেছিল ভারত।
মঙ্গলবার বাংলাদেশের হারে বিদায় ঘণ্টা বেজে যায় দু’দলেরই। আনুষ্ঠানিকতা
রক্ষা করতে তবুও কাল মাঠে নামতে হল কোহলিদের। টস হেরে ব্যাটিংয়ে নেমে
জাদেজা (৪/৩০) ও অশ্বিনের (৩/৩১) মায়াবী স্পিনে ৪৫.২ ওভারে ১৫৯ রানেই শেষ
আফগানিস্তান। আটে নামা শেনওয়ারির ফিফটিতে বহু কষ্টে দেড়শ’ পার হয় ক্রিকেটের
নবীন দলটি। ১৬০ তাড়া করতে নেমে দুই ওপেনার রাহানে (৫৬) ও শিখর ধাওয়ানের
(৬০) হাফ সেঞ্চুরির সুবাদে ১০৬ বল ও আট উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে
যায় ভারত।এশিয়া কাপে আজবাংলাদেশ ও শ্রীলংকা
(মিরপুর স্টেডিয়াম, বেলা ২টা)
0 comments:
Post a Comment