
ল্যাটিন আমেরিকার দেশগুলোতে চারদিনের এই উত্সবে নেচে-গেয়ে মানুষ আনন্দ উদযাপন করে থাকে। নানা ধরনের মুখোশ ও পোশাক পরে রাস্তায় উল্লাস করে লাখো মানুষ। চলতি বছরের উত্সব মঙ্গলবার শেষ হয়েছে।
বলিভিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো জানিয়েছেন, এই উত্সবে মৃত্যুবরণকারী ৭০ জনের মধ্যে ৩৭ জনই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
মৃতের এই পরিসংখ্যানে ওরুরো শহরে ধাতবনির্মিত সেতু ভেঙ্গে প্রাণ হারানো ৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়নি। সেতুটির ওপর ধারণক্ষমতার অধিক মানুষ জড়ো হলে এটি ভেঙ্গে পড়ে। এই ঘটনায় আহত হন ডজনেরও বেশি মানুষ।
কার্নিভাল একটি উত্সব যা খ্রিস্টান ঐতিহ্যের দেশগুলোতে উদযাপন করা হয়। বিশেষভাবে, রোমান ক্যাথলিক ঐতিহ্যের দেশগুলোতে এবং অল্পসংখ্যক পূর্ব অর্থোডোক্স সমাজে। এই উত্সবে বিশেষ বৈশিষ্ট্য হল মুখোশের ব্যবহার। মানুষ বিচিত্র সব পোশাক এবং মুখোশ পরে কার্নিভাল উদযাপন করে থাকে।
0 comments:
Post a Comment