Sporty Magazine official website |

বি.বাড়িয়ায় মসজিদে হামলা কাফনের কাপড় পরে মুসল্লিদের বিক্ষোভ হরতাল লংমার্চ ঘোষণা

Friday, March 14, 2014

Share this history on :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর নাজিরাবাড়ী মসজিদে হামলা চালিয়ে মাদরাসার শিক্ষক-ছাত্রদের আহত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করেছে আলেম ওলামারা। গতকাল বাদজুমা এ বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার লোকের সমাবেশ ঘটে।
বিক্ষোভের সময় বিপুল সংখ্যক মাদরাসা ছাত্র কাফনের কাপড় পরে মিছিলে অংশ নেন। জুমা নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি জমায়েত হয় টেংকেরপাড় লোকনাথ দীঘির মাঠ প্রাঙ্গণে। পরে সেখান থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে।
পরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী এলাকার গোলচত্বরে এক সমাবেশ থেকে বিজয়নগর থানার ওসির অপসারণ, নাঈম উদ্দিনসহ মসজিদে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার না করলে আগামী ৭ ও ৮ এপ্রিল ৪৮ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বাত্মক হরতালের ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে সারাদেশের তাবলীগ জামাত সদস্যদের নিয়ে বিজয়নগরের উদ্দেশে লংমার্চের ডাক দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন তাবলীগ জামাতের ব্রাহ্মণবাড়িয়া আমির হাজী আয়েত আলী। বক্তব্য রাখেন মাওলানা মনিরুজ্জমান সিরাজী, মাওলানা সাজিদুর রহমান, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা রহমত উল্লাহ, মুফতি আবদুর রহিম কাশেমী, মুফতি আবদুল হক, কওমি ইসলামী ছাত্র ঐক্যের সভাপতি হাফেজ খায়রুল প্রমুখ।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment