সৌদি আরবে অবস্থানরত প্রায় ৯ লাখ বাংলাদেশী শ্রমিককে ‘আকামা’ (ওয়ার্ক পারমিট) ও পেশা পরিবর্তনের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার সকালে তার কার্যালয়ে ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ এনএ আল বুসাইরি সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী তার সরকারের পক্ষ থেকে এ ধন্যবাদ জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী সৌদি সরকারের এ সিদ্ধান্তকে অনন্য উল্লেখ করে বলেন, এটা সে দেশে অবস্থানরত বাংলাদেশী শ্রমিকদের দীর্ঘ দিনের সংকট নিরসনে সহায়ক হবে। এ সময় এম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশে নবনিযুক্ত ব্র“নাইয়ের হাইকমিশনার পেনজিরান হাজী আবদুল হারিস বিন পেনজিরান হাজী শাবুদিন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে প্রশিক্ষিত জনশক্তি পাঠানোর আগ্রহ প্রকাশ করে বলেন, ‘ব্র“নাইয়ের প্রয়োজন হলে আমরা প্রশিক্ষিত আরও অধিক জনশক্তি পাঠাতে পারি’।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ব্রুনাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের আরও উন্নতি ঘটাতে পারে।
ব্র“নাইয়ের হাইকমিশনার তার দেশের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশী শ্রমিকরা অবদান রাখছেন বলে প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশী শ্রমিকদের ভূয়সী প্রশংসা করেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
0 comments:
Post a Comment