Sporty Magazine official website |

অবরোধ বিক্ষোভ বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসে তালা

Wednesday, March 5, 2014

Share this history on :
বেদখল
 হল উদ্ধার, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর ও দায়ী পুলিশ
কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি
পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার বেলা
১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংকের ফটকে তালা ঝুলিয়ে
দিলে আটকা পড়েন ব্যাংকের কর্মকর্তারা। তাছাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত
আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
করে রাখলে সদরঘাটগামী সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসব কর্মসূচির কারণে
বুধবার সকাল থেকেই অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়।এদিকে আন্দোলন চলাকালে
ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি ও
সাধারণ সম্পাদকসহ ৩ নেতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার
করে বলেন, ‘হল উদ্ধারের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল
অপপ্রচার চালাচ্ছে। তারই অংশ হিসেবে তারা এই নাটক সাজিয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে
 আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি
ক্যাম্পাসে কয়েক দফা প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাদেশ
ব্যাংকের সদরঘাট শাখার সামনে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ
শিক্ষার্থীরা ব্যাংকের প্রধান ফটকের সামনে তালা ঝুলিয়ে দেয়।এর আগে
মঙ্গলবার শিক্ষার্থীরা ব্যাংকের প্রধান ফটকের সামনে ‘বঙ্গবন্ধু একাডেমিক
ভবন’ সংবলিত ব্যানার টানিয়ে দেয়। বুধবার ওই ব্যানারের পাশে ‘বাংলাদেশ
ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর’ সংবলিত হাতে লেখা একটি পোস্টারও লাগিয়ে
দেয় শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুর ১টা পর্যন্ত সেখানে
অবস্থান নিয়ে বাংলাদেশ ব্যাংকের এই শাখাটি অপসারণ ও হলের দাবিতে বিভিন্ন
স্লোগান দিতে থাকে।সমবায় ব্যাংকে হামলা ও ভাংচুর দুঃখজনক : পল্লী
উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসন সংকট উত্তরণের দাবি যৌক্তিক। কিন্তু সমবায়
ব্যাংকের জায়গার সীমানাপ্রাচীর ভেঙে ফেলা ঠিক হয়নি। তিনি বলেন, হল দখলের
নামে সমবায় ব্যাংকের জায়গায় ভাংচুরের ঘটনা দুঃখজনক।বুধবার সচিবালয়ে নিজ
 দফতরে শিক্ষার্থীদের হল উদ্ধারের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে
প্রতিমন্ত্রী বলেন, সরকার হল উদ্ধারের জন্য উচ্চ পর্যায়ে কমিটি করে দিয়েছে।
 তারপরও ছাত্ররা সমবায় ব্যাংকের জায়গার সীমানাপ্রাচীর ভেঙে দেয়ার ঘটনায়
দেশের দেড় কোটি সমবায়ী ব্যথিত ও কষ্ট পেয়েছে।রাঙ্গা বলেন, সমবায়
ব্যাংকের ছয় কাঠার ওই জমিতে ব্রিটিশ আমলে বঙ্গ-আসাম কো-অপারেটিভ ব্যাংক
ছিল। পরে পাকিস্তান আমলে ইস্ট পাকিস্তান কো-অপারেটিভ ব্যাংক করা হয়।
স্বাধীনতা-পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কো-অপারেটিভ ব্যাংক
হিসেবে ঘোষণা করেন।শিক্ষকদের কর্মসূচি অব্যাহত : একই দাবিতে সকাল সাড়ে
১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকরা শহীদ রফিক
ভবনের (পুরাতন বিজনেস স্টাডিজ ভবন) সামনে অবস্থান নেয়।দুপুর দেড়টার
দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে যোগ দেয়। পরে
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক
ড. সরকার আলী আক্কাস ও সাধারণ সম্পাদক ড. পরিমল বালা, ছাত্রলীগ সভাপতি এফএম
 শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম, ছাত্রদল সাধারণ
সম্পাদক ওমর ফারুক মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।ছাত্র ইউনিয়নের ওপর
হামলার অভিযোগ : এদিকে বুধবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসে
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। বিশ্ববিদ্যালয় শাখা
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আল-আমিন অভিযোগ করেন, কর্মসূচি শেষে তারা
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হলের দাবিতে বিভিন্ন স্লোগান অংকন
করছিল। এ সময় ছাত্রলীগ সভাপতির উপস্থিতিতেই কয়েকজন কর্মী তাদের হাত থেকে
রঙের বালতি কেড়ে নেয়। প্রতিবাদ করলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে (আল-আমিন),
সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম সজীব ও দফতর সম্পাদক শেখ শুভ সাদিককে
শারীরিকভাবে লাঞ্ছিত করে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment