Sporty Magazine official website |

‘আন্দোলনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ছাত্রলীগ’

Monday, March 17, 2014

Share this history on :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবির আন্দোলনকে ছাত্রলীগ নিজস্ব কর্মসূচি ও অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন।
আজ সোমবার সন্ধ্যায় সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। ছাত্র ইউনিয়নের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল উদ্ধার আন্দোলনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে শাখা ছাত্রলীগ। তাঁরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে করা প্রশাসনের মামলা ও তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবিতেই ধর্মঘটের ডাক দিয়েছে। শিক্ষক লাঞ্ছিত করায় প্রশাসন সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা করে।
তবে ওই অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম। তিনি আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর সংগঠনের নেতা-কর্মীরা এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। অধিকার আদায়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাঁরাও আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এ ছাড়া বেদখল হওয়া হল উদ্ধারসহ বিভিন্ন দাবিতে আগামী বুধবার থেকে লাগাতর ধর্মঘট কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment