Sporty Magazine official website |

স্বাধীন রাষ্ট্রের ঘোষণা ক্রিমিয়ার

Monday, March 17, 2014

Share this history on :
নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে ক্রিমিয়া। আজ সোমবার রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার প্রশ্নে ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটের ফল প্রকাশের পর ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়ার পার্লামেন্ট এই ঘোষণা দিল।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার পাশাপাশি রাশিয়ার সঙ্গে যুক্ত হতে আবেদনও করেছে ক্রিমিয়া।
পার্লামেন্টে পাস করা একটি প্রস্তাবে বলা হয়েছে, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ এবং পৃথিবীর সব রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছে ক্রিমিয়া। এ ছাড়া রাশিয়া ফেডারেশনে সদস্য পদের জন্যও আবেদন করেছে ক্রিমিয়া।
ক্রিমিয়ার প্রধানমন্ত্রী সের্গেই আকসিওনভ এক টুইটার বার্তায় বলেন, মার্চের ৩০ তারিখের মধ্যে মস্কোর স্থানীয় সময়ই হবে ক্রিমিয়ার স্থানীয় সময়। ক্রিমিয়ার বর্তমান সময়ের চেয়ে তা দুই ঘণ্টা এগিয়ে থাকবে।
রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে গতকাল রোববার ক্রিমিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। আজ গণভোটের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, ক্রিমিয়ার ৯৬ দশমিক ৬ শতাংশ ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন। এ ক্ষেত্রে রাশিয়ার কাছে ক্রিমিয়ার ফিরে যাওয়া নিয়ে আন্তর্জাতিক আইনি কোনো বাধা থাকল না।
এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্র ক্রিমিয়ার এই গণভোটকে কখনোই স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোনে এ কথা বলেছেন ওবামা।
ক্রিমিয়ার নেতার বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার সঙ্গে যুক্ত হতে আজ সোমবারই আবেদন করা হবে। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ক্রিমিয়ার জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাবেন তিনি।
ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গণভোটকে অবৈধ বলে আখ্যায়িত করেছে। রাশিয়ার দাবি, আন্তর্জাতিক আইনেই সব পদক্ষেপ নিচ্ছে মস্কো।
গণভোটের ব্যালটে দুটি প্রশ্ন ছিল। একটি হলো, ভোটাররা ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে চান কি না। অন্যটি হলো, ভোটাররা ১৯৯২ সালের সংবিধান ফিরে পেতে চান কি না, যেখানে আরও বেশি স্বায়ত্তশাসন ভোগ করেছিল ক্রিমিয়া।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment