
‘উপজেলা নির্বাচনের পর আন্দোলন শুরু হবে’—বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় শেখ সেলিম এই মন্তব্য করেন।
গতকাল রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের কাউন্সিলে বক্তব্য দিচ্ছিলেন শেখ সেলিম।
শেখ সেলিম বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছি। পাঁচ বছরই থাকব। আফগানিস্তানে তালেবান তো শক্তিশালী দল। তারা তো নির্বাচনে আসে না। তার পরও কি পাঁচ বছরের আগে নির্বাচন হয়? পাঁচ বছর পরে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আর ওই নির্বাচনে খালেদা জিয়াকে আসতেই হবে।’
সাবেক মন্ত্রী শেখ সেলিম খালেদা জিয়াকে উদ্দেশে করে বলেন, ‘এবার নির্বাচনে না এসে তো বিরোধীদলীয় নেতার পদ হারিয়েছেন। আর আগামীবার নির্বাচনে না এলে বিএনপি চেয়ারপারসনের পদও থাকবে না। বিএনপি নামের কোনো সংগঠনের নাম-নিশানাও থাকবে না।’ গোপালগঞ্জের নাম বদলে দিতে খালেদা জিয়ার হুমকির বিষয়ে শেখ সেলিম বলেন, ‘গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম গ্রহণ করায় পাকিস্তানি খালেদার এত ক্ষোভ। বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম যত দিন থাকবে, তত দিন গোপালগঞ্জের নামও থাকবে।’
0 comments:
Post a Comment