Sporty Magazine official website |

জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ গোলাগুলি, আহত ২০

Sunday, March 2, 2014

Share this history on :
ফাও খাওয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল দুপুরের পর জাবির ভর্তি পরীক্ষা চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
জানা গেছে, দুপুর ১টার দিকে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য স্থাপিত অস্থায়ী দোকানে সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুর কর্মীরা খাবার খেয়ে ন্যায্য টাকা না দিয়ে চলে যেতে চাইলে দোকানদার ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমদ রাসেলের কাছে বিচার দেন। রাজিব তাদেরকে টাকা দিয়ে দিতে বললে তারা রাজিবকে মারধর করে।
এতে ক্ষুব্ধ হয়ে বিকাল ৪টার দিকে সাধারণ সম্পাদক রাজিব আহমদ রাসেল গ্রুপের নেতৃত্বে শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগের একটি অংশ সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুর আবাসিক হল মীর মশাররফ হোসেন হলে আক্রমণ করলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় প্রায় দশ রাউন্ড গোলাগুলি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের সাভার এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সেতু (৩৮ সরকার ও রাজনীতি), নেহাল (৪১ ভূগোল ও পরিবেশ), রচি (৪১তম ব্যাচ), আসিক (৪১তম ব্যাচ), সাদ্দাম (৩৯ দর্শন), জাহিদ (৪০তম ব্যাচ) ও রাসেল (৩৯ দর্শন)।
প্রসঙ্গত, নতুন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নিয়োগ পাওয়ার দিনই জাহাঙ্গীরনগরে সংঘর্ষে জড়াল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি।
নৃবিজ্ঞানের অধ্যাপক ফারজানা গতকালই দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিসি হিসেবে নিয়োগ লাভ করেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment