Sporty Magazine official website |

গণতন্ত্রের স্বার্থে শিগগির নির্বাচন প্রয়োজন : রেহমান সোবহান

Friday, March 7, 2014

Share this history on :
গণতন্ত্রের স্বার্থে শিগগিরই নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর চেয়ারম্যান প্রফেসর রেহমান সোবহান। শুক্রবার দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত রাজধানীর বসুন্ধরা সিটিতে মক পার্লামেন্ট ‘ইলেকশন ডিবেট’ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রেহমান সোবহান বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণের অংশগ্রহণ কম ছিল। কিন্তু গণতান্ত্রিক সরকারের প্রথম ভিত্তি হচ্ছে জনগণের ম্যান্ডেট। আমরা প্রকৃত সরকারি দল ও প্রকৃত বিরোধী দল চাই। গণতন্ত্রে প্রকৃত সরকার ও বিরোধী দলের ভাষা হবে জনগণের ভাষা।
বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, যুদ্ধ করে এদেশে গণতন্ত্র আনতে হয়েছে। এতো রক্তের পরে এভাবে দেশ চললে গণতন্ত্র বাঁচবে না। দেশের অর্থনীতি, সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে। তাই সব রাজনৈতিক দল ও ভোটারদের অংশগ্রহণে স্বচ্ছ, অবাধ-নিরপেক্ষ নির্বাচন করতে হবে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজকের এই অবস্থার জন্য সরকারি দল ও বিরোধী দল একে অন্যকে দোষাদোষী করছেন। এ নিয়ে সিরিয়াস কোনো
আলোচনা হচ্ছে না। দেশ ও গণতন্ত্রের জন্য তাদের স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। শিগগিরই তাদের আলোচনায় বসা উচিত। এজন্য সরকার ও বিরোধী দলকে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে।
ডিবেট অনুষ্ঠানে বক্তব্য দেন এটিএন বাংলা অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজিশ আলী খান, বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ প্রমুখ।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment