Sporty Magazine official website |

বিএনপিকে নাশকতায় উস্কে দিচ্ছে সুশীল সমাজ : হানিফ

Monday, March 3, 2014

Share this history on :
ঢাকা, ৩ মার্চ: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহব্বু-উল আলম হানিফ বলেছেন, উপজেলা নির্বাচনের পর আবার দেশের সুশীল সমাজ রাতে টেলিভিশন টক-শোতে বলছে সরকারের জনপ্রয়িতা দিন দিন কমে যাচ্ছে। এসব কথাবার্তার মাধ্যমে বিএনপিকে সুশীল সমাজ আবার বিএনপি-জামায়াতকে নৈরাজ্যকর আন্দোলনের দিকে উস্কে দেয়া হচ্ছে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক এটা চায় না সুশীল সমাজ।
সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের ২য় মৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে হানিফ এমন মন্তব্য করেন।
রাজবাড়ীর জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যকে উস্কানিমূলক ও দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন হানিফ বলেন, ২০১৩ সাল ছিল বাঙালি জাতির দুঃস্বপ্নের বছর। আন্দোলনের নামে পেট্রলবোমা, ককটেল বিস্ফোরণসহ একটি নৈরাজ্যকর পরিস্থিতি ছিল। মানুষ ভীতসন্ত্রস্ত্র ছিল। কিন্তু ৫ জানুয়ারি নির্বাচনের পরপরই মানুষের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছিল। এখন দেশের মানুষ শান্তিতে আছে। এই মুহূর্তে রাজবাড়িতে সফর করে খালেদা জিয়ার এমন বক্তব্য দেশের জন্য অশনি সংকেত।
উপজেলা নির্বাচন দিয়ে একটা দলের জনপ্রয়িতা মাপা যায় না উল্লেখ করে হানিফ বলেন, উপজেলা নির্বাচন কোনো দলের নির্বাচন নয়। এ নির্বাচনে জয়-পরাজয় নির্ভর করে প্রার্থীর পারিবারিক চরিত্র ও তার ব্যক্তিগত চরিত্র বা সম্পর্কের ওপর।
সংগঠনের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সংগঠনের সহ-সভাপতি ড. এনামুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ শাহে আলম মুরাদ, অরুণ সরকার রানা প্রমুখ।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment