Sporty Magazine official website |

উপজেলা নির্বাচনের পরই আন্দোলন: খালেদা জিয়া

Saturday, March 1, 2014

Share this history on :
চলমান উপজেলা নির্বাচনের পরেই সরকার পতনের আন্দোলন শুরু হবে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, সিটি করপোরেশনগুলোতে তারা (আওয়ামী লীগ) হেরেছে। এবার উপজেলার নির্বাচনের ফল প্রমাণ করেছে আওয়ামী লীগ সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে।
আজ শনিবার বিকেলে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ের মাঠে ১৯-দলীয় জোটে এক জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। তবে সমাবেশে বক্তব্যের শেষের দিকে খালেদা জিয়া এও বলেন, আমরা দলটাকে একটু গোছাচ্ছি। এর পরও যদি আওয়ামী লীগ সাড়া না দেয়, তবে আন্দোলন শুরু হবে। মানবাধিকার, নির্বাচন, খুন-গুমসহ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি।
৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই ঢাকার বাইরে বিএনপির চেয়ারপারসনের প্রথম জনসভা। জনসভায় যোগ দিতে বেলা ১১টার পর গুলশানের বাসভবন থেকে রাজবাড়ীর উদ্দেশে রওনা হন তিনি।

সরকার অবৈধ
খালেদা জিয়া বলেন, এই সরকার অবৈধ। তারা জনসভার অনুমতি দেয় না। তার মানে কি তারা গণতন্ত্র চায় না? আওয়ামী লীগ কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারে না। ৫ জানুয়ারি নির্বাচনে কোনো জনগণ ভোট দিতে যাই নাই। খবরের কাগজে দেখেছি, টিভিতে দেখেছি, মানুষ ঘুমাচ্ছে। ওই দিন কোনো নির্বাচন হয় নাই। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ভোট হয় না। জনগণের তত্ত্ব্বাবধায়ক সরকারের যে দাবি এই নির্বাচনের মাধ্যমে তার সত্যতা প্রমাণিত হয়েছে। তারা অন্যায়ভাবে ক্ষমতায় এসেছে। ১৫৩ আসনে কোনো নির্বাচন হয়নি। ১৪৭ আসনে কোনো ভোটার ভোট দেয় নাই। অনেক কেন্দ্রে কোনো ভোট পড়ে নাই।

জঙ্গির জায়গা নেই
খালেদা জিয়া বলেন, বাংলাদেশের কোনো জঙ্গির জায়গা নেই। অনেক কষ্টে তাদের ধরা হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁকেই এ ব্যাপারে জবাবদিহি করতে হবে। কেন, কীভাবে তারা (জঙ্গি) পালাল, কীভাবে ফোনে কথা বলে, এর জবাব তাঁকে দিতে হবে।

কোনো ধর্মের লোক নিরাপদ নয়
খালেদা জিয়া বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো ধর্মের লোক নিরাপদ নয়। এদের সময়ে অনেকে নির্যাতনের কারণে দেশের বাইরে চলে গেছে।

সরকার লুটপাটের সমিতি
আওয়ামী লীগ সরকারকে একটি লুটপাটের সমিতি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, শেয়ারবাজারের টাকা তারা লুট করেছে, হল-মার্কের টাকা লুট করেছে। প্রতিনিয়ত এরা টাকা লুট করেছে।

সরকারের হাতে মানুষের রক্তের দাগ
আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে না বলে দাবি করেছেন খালেদা জিয়া। তিনি বলেন, এরা মানুষ খুন ও গুম করতে পারে। এদের হাতে মানুষের রক্তের দাগ। গত বছরের ২৫ অক্টোবর থেকে এ বছরের ২৫ জানুয়ারি থেকে ৩৪৮ জন খুন হয়েছে বলে দাবি করেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এতে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও ১৯-দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment