Sporty Magazine official website |

পঙ্গু হাসপাতাল হাজার শয্যায় উন্নীত হচ্ছে

Saturday, March 1, 2014

Share this history on :
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানকে (পঙ্গু হাসপাতাল) ৫০০ থেকে এক হাজার শয্যার উন্নীত করা হচ্ছে। এ জন্য ৪০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় অর্থোপেডিক সোসাইটির ২৭তম বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের হার কমছে। জাতীয় সংসদে তিনি বিষয়টি উত্থাপন করেছেন। অর্থমন্ত্রী তাঁকে (স্বাস্থ্যমন্ত্রীকে) আশ্বাস দিয়েছেন যে আগামী অর্থ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের হার বাড়ানো হবে।
মোহাম্মদ নাসিম বলেন, গ্রামাঞ্চলে চিকিৎসকদের জন্য গাড়ির ব্যবস্থা করা হবে। তবে চিকিৎসকদের গ্রামে থাকতে হবে। চাকরি পাওয়ার দুই বছরের মধ্যে কোনো চিকিৎসককে বদলি করা হবে না। তিনি বলেন, ‘এ ব্যাপারে কারও অনুরোধ-তদবির আমি শুনব না।’
অর্থোপেডিক সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতার পর দেশে অর্থোপেডিক সার্জন ছিলেন মাত্র একজন। এখন সেই সংখ্যা ৭৫০-এ এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬০০ সোসাইটির সদস্য।
সোসাইটির সভাপতি আবদুল আউয়াল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক, বিএমএর মহাসচিব ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য দেন।

Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment