Sporty Magazine official website |

ইসিতে কাদের সিদ্দিকীর আপিল খারিজ

Sunday, March 2, 2014

Share this history on :
টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র বাতিল করার বিরুদ্ধে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন।
আজ রোববার বিকেলে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে দেন। খবর ইউএনবির।
নির্বাচন কমিশন কাদের সিদ্দিকী ছাড়াও আরও দুজনের আপিল খারিজ করে দিয়েছেন। তাঁরা হলেন জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ আজাদ মিয়া। ইসির সিদ্ধান্ত অনুযায়ী ওই আসনে চারজন প্রার্থী বহাল থাকলেন। তাঁরা হলেন আওয়ামী লীগের অনুপম শাজাহান, জাতীয় পার্টির (মঞ্জু) সাদেক সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী আবদুল মালেক ও লিয়াকত আলী।
গত ২৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল-৮ আসনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে দেয় রিটার্নিং কর্মকর্তা। ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment