Sporty Magazine official website |

মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া না হলে ব্যবস্থা - শিক্ষামন্ত্রী

Sunday, March 2, 2014

Share this history on :


মাদ্রাসাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা, স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক। এটা যদি কোনো প্রতিষ্ঠান না করে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া যেসব মাদ্রাসায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হয় বলে অভিযোগ উঠেছে তা তদন্ত করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা-শিক্ষাকে আরো আধুনিক ও উন্নত করতে সব ধরনের সুযোগ-সুবিধা দেবে সরকার। ইসলামিক চিন্তাধারায় মাদ্রাসা-শিক্ষাকে আধুনিকায়ন করবে সরকার।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment