কুমিল্লা প্রেসক্লাবে গতকাল ফ্রেন্ডশিপ গ্রপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আলিয়ার সম্মানিত শিক্ষক মাওলানা মোস্তফা সাহেব আরও উপস্থিত ছিলেন কমিশনার মোঃ আবুল কাশেম সাহেব।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন- ব্যবসা করা সুন্নত এটা আল্লাহর (রাসূল সাঃ) ও করেছেন , সম্মিলিতভাবে উদ্দেগ নিলে এবং সৎ ভাবে ব্যবসা করলে আল্লাহপাক অবশ্যই বান্দার উদ্দেশ্য কবুল করবেন এবং বরকত দান করবেন । অতিথিরা গ্রুপকে উদ্দেশ্য করে বলেন ব্যবসা করতে হবে হালাল ভাবে এবং সমাজের সেবা করতে হবে মানুষের পাশেএসে দাড়াতে হবে নিঃসন্দেহে ফ্রেন্ডশিপ গ্রুপ ভাল একটা উদ্যেগ নিয়েছে এবং দেশ ও জাতির কল্যানে ফ্রেন্ডশিপ গ্রুপ অগ্র অধিকার পালন করবে। ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতির মাধ্যমে জানা যায় গত ১৫-০২-১৩ ইং তারিখে ফ্রেন্ডশিপ গ্রুপের অগ্র যাত্রা শুরু হয় এই দিনে, তাদের মূল লক্ষ ও উদ্দেশ্য হলো ১০০ জন সমান মালিক বিশিষ্ট একটি প্রোডাক্ট বেস কম্পানী প্রতিষ্ঠা করা। সেই লক্ষে তারা তাদের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, তারা আশাবাদি বাংলাদেশের মধ্যে একটি আদর্শবান কম্পানী হবে ফ্রেন্ডশিপ গ্রুপ। উক্ত অনুষ্ঠান মাওলানা মোস্তফা সাহেবের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়। *উপস্থাপনা করেন মোঃ ইয়াকুব খান*
ফ্রেন্ডশিপের গ্রুপের ওয়েব সাইটঃ http://friendshipgroup100.blogspot.com/
0 comments:
Post a Comment