Sporty Magazine official website |

পর্দায় প্রেমের রসায়ন

Sunday, February 16, 2014

Share this history on :
পর্দায় দেখছি নায়ক-নায়িকা প্রেমে পড়ছেন। সত্যিই কী তাঁরা প্রেমে পড়ছেন নাকি প্রেমে পড়ার অভিনয় করছেন? পর্দায় নায়ক-নায়িকার এরকম গভীর প্রেম, অমলিন বিরহ, আবেগের মিলন দর্শকদের হূদয় ছুঁয়ে যায়। মানুষ মনে রাখে তাঁদের এই হূদয়গ্রাহী অভিনয়ের জন্য। কিন্তু কেমন করে তাঁরা এই অভিনয় করেন, কেমন করেই বা ফুটিয়ে তোলেন পর্দার রসায়ন?

চলুন জেনে নিই এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুখ থেকে। সম্প্রতি দীপিকা অভিনীত রাম-লীলা চলচ্চিত্রটিকে পর্দার রসায়নের একটি উত্কৃষ্ট উদাহরণ বলছেন বলিউডের চলচ্চিত্র প্রেমীরা। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দীপিকা জানিয়েছেন পর্দার রসায়ন ফুটিয়ে তোলার তাঁর নিজের সেই অভিজ্ঞতার কথা।রাম-লীলার একটি দৃশ্য

পর্দায় যদি প্রেমের কেমিস্ট্রি বা রসায়ন ফুটিয়ে তুলতে হয় তবে কী নায়ক-নায়িকাকে প্রেম করতে হবে? দীপিকার সাফ জবাব তিনি এমনটা মনে করেন না। তাঁর মতে, দর্শকদের ভালো লাগার বিষয়টি ফুটিয়ে তুলতে শিল্পীদের সম্পর্কে জড়িয়ে পড়ার তেমন কোনো আবশ্যকতা নেই। আর এ রসায়ন কৃত্রিমভাবে তৈরি করাও যায় না। তবে যে কথা রটেছে, রাম-লীলায় অভিনয় করতে গিয়ে দীপিকা-রণবীর প্রেম করছেন?

দীপিকার মতে, পর্দার রসায়ন দর্শকদের ভালো লাগলেই দেখা যায় সেই জুটির মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে এমন কথা ছড়িয়ে পড়ছে। ‘রাম লীলা’ও তার ব্যতিক্রম নয়। কিন্তু এ বিষয়টিতে একদমই কথা বাড়াতে চান না তিনি।

সঞ্জয় লীলা বানশালীর ‘রাম-লীলা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এই চলচ্চিত্রটিতে পরিচালক বানশালী রাম (রণবীর) আর লীলার (দীপিকা) মধ্যে পর্দায় যে রসায়ন তুলে এনেছেন তা সহজে তৈরি করা সম্ভব নয় বলেই মনে করেন দীপিকা। তাঁর মতে, পর্দার রসায়ন তৈরি করা যায় না, শিল্পীদের মধ্যে যদি বোঝাপড়া ভালো হয় তবেই রসায়ন জমে আর সেই রসায়ন দর্শকদের কাছে ভালো লাগে।

রাম লীলা তৈরি হয়েছে রোমিও ও জুলিয়েটের কাহিনি অবলম্বনে। দীপিকা মনে করেন, রোমিও-জুলিয়েট কাহিনি থেকে তৈরি রাম লীলার ক্ষেত্রে যে আবেগ ফুটিয়ে তোলা প্রয়োজন ছিল তা তারা ভালো করেই পেরেছেন বলে পর্দার রসায়ন জমেছে। কিন্তু এই রসায়ন পরিচালক বা অন্য কেউ তৈরি করে দিতে পারে না। এই রসায়ন পর্দায় রূপদানকারী চরিত্রগুলোর ভালো বোঝাপড়া থেকেই কেবল হতে পারে।

‘হোয়েন হ্যারি মেট স্যালি’কে রসায়নের জন্য ১০ এ ১০ নম্বর দেওয়া যায়পর্দার রসায়নের সূত্রপর্দায় রসায়ন তৈরি করার কোনো গোপন ফর্মুলা আছে কী? যুক্তরাজ্যের গবেষকেরা দাবি করেন, পর্দায় রসায়ন সৃষ্টির একটি সূত্র তাঁরা বের করেছেন।

লন্ডনের কিংস কলেজের গবেষকেদের মতে, পর্দায় অভিনয়শিল্পীদের কণ্ঠস্বর, চোখের চাহনি, শারীরিক ভঙ্গিমা এবং ছবির টান টান উত্তেজনা দিয়েই পর্দার রসায়নের বিষয়টি ধরা যায়। হলিউডের মেগ রায়ান ও বিলি ক্রিস্টাল অভিনীত ছবি ‘হোয়েন হ্যারি মেট স্যালি’কে রসায়নের জন্য ১০ এ ১০ নম্বর দেওয়া যায়। এদিক থেকে ক্যাসাব্ল্যাংকাও পিছিয়ে নেই। তবে পর্দার রসায়নের দিক থেকে টাইটানিক ছবিটিকে খুব একটা এগিয়ে রাখতে রাজি নন গবেষকেরা।

গবেষকেদের মতে, পর্দায় রোমান্টিক প্রেম থাকতে হবে, দর্শককে মাতিয়ে রাখার মতো উত্তেজনা থাকতে হবে, শিল্পীদের কথোপকথন হতে হবে আকর্ষণীয়।

দ্য নোটবুক, টোয়াইলাইট, ব্রোকব্যাক মাউন্টেইন, মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ, মউলিন রোগ, প্রিটি ওমেন, ডার্টি ড্যান্সিং প্রভৃতি হলিউডের ছবিগুলোতে পর্দার রসায়ন দর্শকদের ভালো লেগেছে। হলিউডের পাশাপাশি পর্দার রসায়ন সূত্র প্রয়োগে পিছিয়ে নেই বলিউডও। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ধুম টু, সিলসিলা, সীতা অ্যান্ড গীতা, গোলিও কী রাসলীলা রাম-লীলা’ ‘জব উই মেট’ ‘এক থা টাইগার’ প্রভৃতি ছবিগুলোর রসায়ন দর্শকরা পছন্দ করেছেন। আর বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে উত্তম-সুচিত্রা পর্দায় যে রসায়ন দেখিয়ে গেছেন তা আজও দর্শকরা মুগ্ধ হয়েই দেখেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment