Sporty Magazine official website |

প্রথম বাংলাদেশি গুগল পার্টনার মেলোনেডস

Saturday, February 22, 2014

Share this history on :
ডিজিটাল ব্র্যান্ডিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান মেলোনেডস গুগলের সহযোগী হওয়ার স্বীকৃতি হিসেবে ট্রেড মার্ক ‘ব্লু ব্যাজ’ অর্জন করেছে।
মেলোনেডস কর্তৃপক্ষ জানিয়েছে, গুগল পার্টনারশিপ স্ট্যাটাস প্রাপ্তি যেকোনো প্রতিষ্ঠানের জন্য সম্মানজনক অর্জন। সারা বিশ্বে গুগলের প্রায় ৫০০০ পার্টনার বা সহযোগী রয়েছে। এই তালিকায় বাংলাদেশ থেকে প্রথম যোগ হলো মেলোনেডস।
মেলোনেডসের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল দাবি করেছেন, ‘ডিজিটাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে শুধু প্রতিষ্ঠান হিসেবে নয়, বাংলাদেশের জন্যও এক মাইলফলক। মেলোনেডসের দক্ষ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। ডিজিটাল ব্র্যান্ডিংয়ে এই অর্জনের মাধ্যমে মেলোনেডস গ্রাহকদের উন্নত সেবার অঙ্গীকার করছে।’
গুগল পার্টনার হিসেবে টিকে থাকতে হলে গুগলের ব্যবস্থাপনায় প্রতি ১৮ মাসে অনুষ্ঠিত সার্টিফিকেশন পরীক্ষার মাধ্যমে তার নতুন নতুন প্রযুক্তি এবং সেবার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়।
গুগল পার্টনারের তালিকায় মেলোনেডস সম্পর্কে জানা যাবে এই লিংকে (http://goo.gl/xKsvTa)
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment