Sporty Magazine official website |

আবেগঘন দৃশ্যে মিলন-মম

Saturday, February 22, 2014

Share this history on :
দারুচিনি দ্বীপ’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার খেতাব জয়ী জাকিয়া বারী মম। আর ছোট পর্দার আরেক অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলনের বড় পর্দায় অভিষেক ঘটে ‘দেহরক্ষী’ ছবির মাধ্যমে।

এই দুই অভিনয়শিল্পী এবারই প্রথম কোনো ছবিতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন। ছবির নাম ‘প্রেম করব তোমার সাথে’। পরিচালক রাকিবুল আলম। আর এই ছবিতে একটি গানের দৃশ্যে একেবারে নতুনরূপে দেখা গেছে মিলন ও মমকে। এর আগে কখনোই এ ধরনের আবেগঘন দৃশ্যে দেখা যায়নি তাঁদের।

এ প্রসঙ্গে মিলন বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে ‘‘প্রেম করব তোমার সাথে’’ ছবির গানের দৃশ্যটিতে অভিনয় করে আমার ভালো লেগেছে। বিষয়টাকে জটিলভাবে দেখার কিছুই নাই। বাণিজ্যিক ছবির জন্য যে ধরনের আয়োজন দরকার সেভাবে পরিচালক তাঁর কাজটুকু করে যাচ্ছেন। আর পরিচালকের কথামতো আমরাও আমাদের অভিনয়টুকু করে যাচ্ছি।’‘প্রেম করব তোমার সাথে’ ছবির দৃশ্য

এদিকে ‘প্রেম করব তোমার সাথে’ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দার কাজ শুরু করেছেন মম। আর তাই নাকি কিছুটা ভয় পেয়ে বসেছিল তাঁকে। মম বলেন, ‘দীর্ঘ বিরতির পর ছবির শুটিং শুরু করার আগে খুব ভয় হচ্ছিল। শুটিংয়ের আগের দিন তো ভয়ে জ্বরই এসে গিয়েছিল। বিরতির পর শুটিংয়ে ফিরে প্রথম দিনে মনে হচ্ছিল, প্রথম অভিনয় করছি। প্রথম মঞ্চে কাজ করার সময় যে রকম মনে হয়েছিল, ঠিক সে রকমই লেগেছে। ছবির গানের দৃশ্যগুলো করার সময় আমরা অনেক মজা করেছি।’

চলচ্চিত্র নিয়ে নিজের ভাবনা প্রসঙ্গে মম জানান, ‘আমার স্বপ্ন এখন শুধুই চলচ্চিত্রকে ঘিরে। দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি। এ জন্য সত্যিই আমি ভাগ্যবান। আমি চাই, ‘‘প্রেম করব তোমার সাথে’’ ছবিটি সবাই মনে গেঁথে রাখুক আজীবন।’
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment