
গতকাল শুক্রবার দক্ষিণ জেদ্দার আল জামেয়া জেলার একটি তিনতলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। এতে তারা মারা যান। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও পাঁচজন। তারা ইয়েমেনের নাগরিক।
সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) এমদাদুল হক প্রথম আলোকে জানান, নিহত দুজনের মরদেহ জেদ্দার কিং আবদুল আজিজ হাসপাতাল মর্গে আছে। ওই ভবনে ছয়জন বাংলাদেশি ছিলেন। আগুনে দুজন মারা গেলেও বাকি চারজনই অক্ষত আছেন বলেও জানান তিনি।
দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত আমিনুল ইসলাম মানিকগঞ্জের সিঙ্গাইর থানার আবদুস সামাদের ছেলে। আর জাফর মানিকগঞ্জ সদরের শওকত আলীর ছেলে।
এদিকে সৌদি আরবের স্থানীয় দৈনিক সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ওই ভবনে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে ইয়েমেনের পাঁচ নাগরিক ও একজন অগ্নি নির্বাপক কর্মীও রয়েছেন।
ফায়ার বিগ্রেড ও সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল সাঈদ সারহানকে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে, তিন তলা ওই আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার পর অগ্নি নির্বাপক বাহিনীর আটটি ইউনিট আগুন নেভায় এ
0 comments:
Post a Comment