Sporty Magazine official website |

২০১৬ সালের মধ্যে উন্নত ক্ষেপণাস্ত্র বানাবে ইরান

Saturday, February 15, 2014

Share this history on :
২০১৬ সালের মার্চের মধ্যে নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির কাজ শেষ করতে চায় ইরান। এ কারণে তারা তাদের কার্যক্রম জোরদার করেছে। রাশিয়া এস-৩০০ নামের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানকে দিতে চেয়েছিল, এটি তার চেয়েও উন্নতমানের হবে।
ইরানের একজন জ্যেষ্ঠ কমান্ডারের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
খাতাম আল-আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার জেনারেল ফারজাদ ইসমাইলি বলেন, বাবর-৩৭৩ নামে ওই ক্ষেপণাস্ত্র প্রস্তুতের জন্য অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। প্রকল্পের বাধাগুলোও দূর করা হয়েছে। তিনি বলেন, ২০১৬ সালের মার্চে ইরানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হওয়ার আগেই ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মিত হবে।
ফারজাদ ইসমাইলি বলেন, ‘প্রকল্পের শেষে আমরা এস-৩০০-এর চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন, ভালো একটি ক্ষেপণাস্ত্রব্যবস্থা আমাদের আকাশ নিরাপত্তায় যোগ করতে পারব বলে আশা করছি।’
২০০৭ সালে এক চুক্তি অনুযায়ী কমপক্ষে পাঁচটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ইরানের কাছে সরবরাহের কথা ছিল রাশিয়ার। কিন্তু তেহরানের ওপর জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের চতুর্থ দফা নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহ করেনি রাশিয়া।
গত কয়েক বছর থেকে গুরুত্বপূর্ণ সামরিক উপকরণ ও ব্যবস্থা প্রস্তুতে সক্ষমতার পরিচয় দিয়েছে ইরান। তবে দেশটি আত্মরক্ষার জন্যই এসব অস্ত্র তৈরি করেছে বলে বরাবরই দাবি করেছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment