Sporty Magazine official website |

রেলের নিয়োগে দুর্নীতি মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

Wednesday, February 19, 2014

Share this history on :
 রেলের নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে শুনানি শেষে অভিযোগ গঠন করেন।

বাকি চার আসামি হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, অতিরিক্ত যন্ত্রপ্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী, নিয়োগ পাওয়া দুজন সুলতানা বেগম ও গণেশ চন্দ্র শীল।

২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশিদুর রেজা বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট বাদী অভিযোগপত্র দাখিল করেন। আজ আদালত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় এ মামলায় আসামিদের বিচার শুরু হলো।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment