Sporty Magazine official website |

উপজেলা নির্বাচন পরিদর্শনে মজিনা

Wednesday, February 19, 2014

Share this history on :
রাজশাহী ব্যুরো: প্রথম দফায় অনুষ্ঠিত রাজশাহীর মোহনপুরে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকালে উপজেলার বেশ কয়েকটি নির্বাচন কেন্দ্র  পরিদর্শন করেন রাজশাহী সফরত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত ভোট্রগহণ প্রক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
 
এবার মোহনপুর উপজেলায় একযোগে মোট ৪২ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ১০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ন থাকায় এই সব কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

মোহনপুর উপজেলায় ভোটাররা যাতে সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করতে পারে সেজন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও বিজিবি দায়িত্ব পালন করছে। 
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment