বিডিলাইভ রিপোর্ট: ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘কনসার্ট ফর বাংলাদেশ ক্রিকেট’ অনুষ্ঠানে গান করতে বাংলাদেশে আসছেন উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান। টি-২০ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজন করা হয়েছে এই কনসার্টের। আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংশ্লিষ্ট একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।সূত্র মতে, ১৬ মার্চ ঢাকায় টি-২০ বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। তার দু'দিন আগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।জানা গেছে, এ আর রহমানের সঙ্গে আয়োজকদের এরই মধ্যে আলোচনা চূড়ান্ত হয়েছে। তার সঙ্গে এই সংগীত সফরে আসছে ৮০ জনের একটি দল। এই দলে থাকছেন সংগীতশিল্পী, বাদ্যযন্ত্রশিল্পী, আলো ও শব্দ প্রকৌশলী, ব্যবস্থাপকসহ অনেকে।কনসার্টের তারিখ চূড়ান্ত হওয়ার পর মার্চ মাসের শুরুর দিকে নির্ধারিত কিছু স্থান থেকে টিকিট কেনা যাবে বলে জানা গেছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
0 comments:
Post a Comment