Sporty Magazine official website |

হোমনায় শিশু অপহরণের চেষ্টা, অপহরণকারী গ্রেপ্তার

Wednesday, February 19, 2014

Share this history on :
কুমিল্লার হোমনায় এক প্রবাসীর শিশু পুত্র সৌরভ (৪) কে অপহরণ করার সময় অপহরণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। আজ বুধবার সকালে হোমনা চৌরাস্তার বাসষ্ট্যান্ড মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মাদারীপুর জেলা সদরের প্রবাসী ইব্রাহিম খলিল তার স্ত্রী আনু বেগম তাঁর দুই শিশু পুত্র নিয়ে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের পাতালিয়াকান্দি দরগা বাড়ির এস এম রাজ টিকার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করতেন। সকালে মাজারের মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে সৌরভ খেলা করতে গেলে লম্বা কোর্তাপড়া এক ব্যক্তি সৌরভকে চকলেট ও চিপস দিয়ে লোভ দেখিয়ে একটি সিএনজি দিয়ে হোমনা চৌরাস্তা বাসস্ট্যান্ডে নিয়ে আসেন।

এ সময় সিএনজি অটোরিকশা থেকে নেমে বাসে উঠতে গেলে কান্নাকাটি শুরু করে সৌরভ। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে ছেলে ধরা বলে সন্দেহ হলে লোকজন দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে লোকজন অপহরণকারী মাদারীপুর জেলা সদরের গৌরগর্দ্দি গ্রামের আশ্রাফ মাতাব্বরের ছেলে মো. রনি মাতব্বরকে গণধোলাই দিয়ে হোমনা থানা পুলিশের নিকট সোপর্দ করে। পরে থানায় গিয়ে সৌরভকে তার স্বজনরা উদ্ধার করে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার জানান, বাসস্ট্যান্ডের লোকজন শিশু সৌরভ এবং  অপহরণকারী রনি মাতব্বরকে আমাদের নিকট সোপর্দ করে। এ ব্যাপারে বাড়ির মালিক এস এম রাজ টিকা বাদি হয়ে একটি অপহরণ মামলা দায়ের করার পর বিকেলে অপহরণকারী রনিকে কুমিল্লা জেলা হাজতে পাঠানো হয়। 
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment