হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর ও বিস্ফোরণের অভিযোগে কেরানীগঞ্জ থানায় করা পৃথক চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের জামিন আবেদন নাকচ করা হয়েছে। আজ রোববার বিচারিক হাকিম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এই চার মামলায় আমানউল্লাহ আমান হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ পেরিয়ে যাওয়ার পর তিনি আজ ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।বিচারিক হাকিম তৈয়বুল হাসান সেই আবেদন নাকচ করে আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত নভেম্বরে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগে মামলাগুলো করা হয়েছিল।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
0 comments:
Post a Comment