Sporty Magazine official website |

প্রায় প্রতিদিনই নেতা-কর্মী গুম হচ্ছেন: ফখরুল

Saturday, February 15, 2014

Share this history on :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, প্রায় প্রতিদিনই তাঁদের নেতা-কর্মীদের গুম করা হচ্ছেন। পরে নদীর ধারে কিংবা ধানখেতে অথবা রাস্তার ধারে তাঁদের লাশ ফেলে রাখা হচ্ছে। আজ শনিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এ দাবি করেন।

মির্জা ফখরুল দাবি করেন, সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের বিএনপির কর্মী জাহাঙ্গীর হোসেনকে এক মাস আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যায়। আজ তাঁর লাশ পাওয়া গেছে। তিনি বলেন, জাহাঙ্গীর হোসেনকে প্রথমে ‘গুম’ ও পরবর্তী সময়ে ‘নৃশংসভাবে হত্যা’ করা হয়েছে। এই গুম-হত্যা এবং সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার বাকশালী কায়দায় বিরোধী দল ও মতকে দমন করে একচ্ছত্র বর্বর শাসন কায়েম করতে চায়। আর এই শাসনের একমাত্র উদ্দেশ্য ক্ষমতার আসনে চিরস্থায়ীভাবে নিজেদের টিকিয়ে রাখা। এই উদ্দেশ্য বাস্তবায়নে ‘অবৈধ’ সরকার বিএনপি তথা বিরোধী দলের নেতা-কর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা ও জুলুম, নির্যাতনসহ নানা দমনমূলক কার্যক্রম চালিয়ে সারা দেশে এক ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের লাগামহীন গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখা বর্তমান অবৈধ সরকারকে যেন নেশাগ্রস্ত করে তুলেছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment