Sporty Magazine official website |

সাঙ্গাকারার দিনে সাকিবের প্রতিরোধ

Wednesday, February 5, 2014

Share this history on :
১৬০ রানে অপরাজিত থেকে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা নিজের করে নিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। আর আজ দ্বিতীয় দিনে এই টেস্টটাকেই চিরস্থায়ীভাবে স্মরণীয় করে রাখলেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সবচেয়ে কম ইনিংস খেলে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শের রেকর্ড গড়লেন। তৃতীয় শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করলেন ৩০০ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন, তখন তাঁর নামের পাশে লেখা হলো ৩১৯ রান। শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামল ৫৮৭ রানে।
চট্টগ্রামের প্রথম এই দুই দিন বাংলাদেশের বোলারদের মূলত লড়তে হলো সাঙ্গাকারার বিপক্ষেই। দলের অর্ধেকেরও বেশি রান এসেছে এই বাম হাতির ব্যাট থেকে। সাঙ্গাকারার এই দুর্দান্ত দাপুটে ব্যাটিংয়ের মধ্যেও আজ আলাদা করে টের পাওয়া গেল সাকিব আল হাসানের প্রতিরোধ। শ্রীলঙ্কার ১০ উইকেট তুলে নেওয়ার পেছনে প্রধান ভূমিকাটা এই বাম হাতি স্পিনারেই। টেস্ট ক্যারিয়ারে ১১তম বারের মতো সাকিব তুলে নিয়েছেন পাঁচ উইকেট।
আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের ১৮তম ওভারে বাংলাদেশকে প্রথম সফলতাটি অবশ্য এনে দিয়েছিলেন নাসির হোসেন। এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠিয়েছিলেন ৩৫ রান করা ভিথানাগেকে। সাঙ্গাকারাকে আউট করে শ্রীলঙ্কার শেষটাও করেছেন নাসিরই। আর দ্বিতীয় দিনে মাঝের তিনটি উইকেটই গেছে সাকিবের ঝুলিতে।
গতকালের মতো আজও মধ্যাহ্নবিরতির আগেই শ্রীলঙ্কার দুটি উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর অষ্টম উইকেটে ১০০ রানের জুটি গড়ে আবারও বাংলাদেশের বোলারদের বেশ কিছুক্ষণ ভুগিয়েছিলেন অজন্তা মেন্ডিস ও সাঙ্গাকারা। সাকিবের শিকারে পরিণত হওয়ার আগে মেন্ডিস করেছিলেন ৪৭ রান। 
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment