Sporty Magazine official website |

শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

Wednesday, February 5, 2014

Share this history on :
কিছুটা মিশ্র প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ডিএসইতে সামান্য সূচক বাড়লেও কমেছে সিএসইতে। তবে লেনদেন কমেছে দুই বাজারেই।
ডিএসইতে সূচক বেড়েছে ১.৯৫ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ১.৯৫  পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮১১.৪৯ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক ১৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে। একপর্যায়ে সূচক ২৩ পয়েন্ট কমে যায়। তবে শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকে সূচক।
ডিএসইতে আজ ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৩টিরই দাম কমেছে, বেড়েছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৬২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫১ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৭৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক কমেছে ১৪ পয়েন্ট
গতকালের মতো আজও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯১২ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৮টির দাম কমেছে, বেড়েছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৫০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৯ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৬৯ কোটি টাকা লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে যমুনা অয়েল
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল যমুনা অয়েল। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, জেনারেশন নেক্সট ফ্যাশন, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বিএসসিসিএল, পদ্মা অয়েল, অ্যাপোলো ইস্পাত, রেনাটা, লাফার্জ সুরমা সিমেন্ট প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment