Sporty Magazine official website |

চিফ হুইপের জন্য ১৫ কিলোমিটারে ১৫০ তোরণ!

Thursday, February 6, 2014

Share this history on :
সংবর্ধনা নিতে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ নিজ এলাকা পটুয়াখালীর বাউফলে যাচ্ছেন। এ উপলক্ষে উপজেলার বগা লঞ্চঘাট এলাকা থেকে কালাইয়া বন্দর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক সাজানো হয়েছে নানা রঙের পোস্টার, ব্যানার-ফেস্টুন ও ১৫০টি তোরণে। আর তাতে শোভা পাচ্ছে চিফ হুইপের ছবি।

বাউফল উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে আগামীকাল শুক্রবার বেলা তিনটায় স্থানীয় সরকারি পাবলিক মাঠে আ স ম ফিরোজকে গণসংবর্ধনা দেওয়া হবে। এতে সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশিদ। দলীয় একটি সূত্র জানায়, চিফ হুইপকে খুশি করতে কমপক্ষে ১৫০টি তোরণ করা হয়েছে।

আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, তোরণগুলো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের সৌজন্যে নির্মাণ করা হয়েছে। চিফ হুইপকে অভিনন্দন জানিয়ে দেয়াল, গাছ ও খুঁটির সঙ্গে লাগানো হয়েছে হাজার হাজার পোস্টার। টাঙানো হয়েছে কয়েক শ ব্যানার ও ফেস্টুন।

শিক্ষাপ্রতিষ্ঠানের সৌজন্যে ব্যানার টাঙানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রতিষ্ঠানের প্রধান বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারাই তাঁদের প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের নেতৃত্বে। এ কারণে তাঁরা বিদ্যালয়ের খরচে তোরণ বানিয়েছেন। তিনি ১২ হাজার টাকা ব্যয়ে তাঁর প্রতিষ্ঠানের সৌজন্যে একটি তোরণ ও এক হাজার টাকা ব্যয়ে একটি ব্যানার বানিয়েছেন বলে জানালেন।

এমদাদ মিয়া নামের এক ডেকোরেটর ব্যবসায়ী বলেন, ‘যাঁরা আগে বানিয়েছেন, তাঁদের একটু খরচ কম হয়েছে। তবে তোরণপ্রতি ১০-১৬ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়েছে।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘তিনি (চিফ হুইপ) আমাদের জন্য গর্ব। এ কারণে তাঁকে সম্মান জানানোর জন্য নেতা-কর্মীরা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা নিজেদের উদ্যোগে তোরণ বানিয়েছেন।’
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment