
পৃথিবীতে আজব কত কিছুই না ঘটে। ভারতের মধ্যপ্রদেশের এক গ্রামে এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল।
বিয়ের দিনটা ঠিক করা হয়েছিলো বুধবার। আর সেদিন সকালেই ঘটলো বিস্ময়কর ঘটনাটি সকালেই ফুটফুট এক সন্তানের জন্ম দিলেন হবু বধূ।
একবছর আগে পরিচয় হয় ভারতের মধ্যপ্রদেশের মান এক ছেলে ও এক মেয়ের। এরপর তাদের ঘনিষ্ঠতা ক্রমশ বাড়তে থাকে। পরিচিত মহলে ভবিষ্যতে একে অপরের জন্যে উপযুক্ত জুটি হিসেবে প্রশংসিত হতে থাকে তারা। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠে। ফলশ্রুতিতে গর্ভবতী হয়ে পড়েন মেয়েটি। বিষয়টি মেয়েটি ছেলেটিকে অবহিত করে।
ছেলেটি মেয়েটিকে সবকিছু জেনে কখনোই তাকে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দেয়। তাদের পরিবার বিষয়টি সম্পর্কে কিছুই জানতো না। সন্তান ভূমিষ্ট হওয়ার কথা জেনে হতাশ হয়ে পড়েন মেয়েটির পরিবার। ছেলের পরিবারও এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। মেয়েটির পরিবারের দুশ্চিন্তা হচ্ছিল যে আদৌ কী তাদের মেয়েকে স্বীকৃতি দেবে ছেলে ও তার পরিবার। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে সমাজ ও পরিবারের কানাঘুষাকে তোয়াক্কা না করে মেয়েটিকে আপন করে নিল ছেলেটি।
মেয়েটি হঠাৎ করেই বিয়ের নির্ধারিত তারিখ বুধবার সকালে সন্তান প্রসব করেন। এই সময়ে ছেলের গ্রামে চলছিল নববধূকে বরণ করে নেয়ার আয়োজন। তখন এ খবর পৌছালে গ্রামবাসী এবং আত্মীয়-স্বজন ছেলেকে বিয়ে বাতিল করার পরামর্শ দেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছেলেটি অপেক্ষা করেছেন রাণীর সুস্থ হয়ে উঠার।
মেয়েটি একদিন পরেই কিছুটা সুস্থ হলে তারা বিয়ের পিড়িঁতে বসেন। দুই পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা বিয়েতে আনন্দ আয়োজনে অংশ নিয়েছেন।
নব দম্পতির একদিনের ছোট শিশুটিও বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছে। সকলের বাবা-মায়ের কোলো চড়ে ছোট্ট শিশুটিও আর্শীবাদ নেয়।
নিউজ ডেস্ক
0 comments:
Post a Comment