
এক সময়ের সাড়া জাগানো অশ্লীল ছবির নায়িকা ময়ূরী এখন যশোরের কেশবপুরের সাগরদাঁড়ির মধুমেলায়।তবে তিনি এখানে বেড়াতে আসেননি, মাইকেল মধুসূদনের ১৯০তম জন্মবার্ষিকী উদযাপন বা কোনো টানেও আসেননি। সার্কাসের দল নিয়ে এসেছেন দর্শকদের নাচ-গান অভিনয় দিয়ে মাতিয়ে রুটি রোজগারে…! তাই সার্কাস প্যান্ডেলে দর্শকরাও হুমড়ি খেয়ে পড়ছেন চলচ্চিত্রের বিতর্কিত এই নায়িকাকে এক নজর দেখার জন্য।
শত ব্যস্ততার মাঝেও কেশবপুরের স্থানীয় সাংবাদিকদের সাক্ষাৎকার দেন ময়ূরী। সাংবাদিকরা তার চলচ্চিত্র থেকে বিদায় নেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,চলচ্চিত্রের দুর্দিন চলছে! তাই আমি নেই!
পরক্ষণেই তিনি আবার বলেন,না, ভাইয়া একথা বলবেন না,চলচ্চিত্রের দুর্দিন চলছেনা।
তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনা প্রসংগে তিনি বলেন,আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি।আমার সব গানের দৃশ্যে রুচিশীল পোশাক থাকত।তবুও আমাকে এই অভিযোগে ফাঁসানো হলো।
আবার চলচ্চিত্রে আসবেন কিনা জানতে চাইলে বলেন,পরিচালকরা চাইলে আর ভালো প্রস্তাব পেলে অবশ্যই অভিনয় করব।
নিউজ ডেস্ক
0 comments:
Post a Comment