Sporty Magazine official website |

১৯টি পত্রিকা অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে: তথ্যমন্ত্রী

Monday, February 10, 2014

Share this history on :
১৯টি পত্রিকা অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ সোমবার জাতীয় সংসদে এ কে এম মাইদুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, ১৯টি পত্রিকা অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে। এগুলো হলো প্রথম আলো, ইত্তেফাক, ডেইলি স্টার, বণিক বার্তা, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ টুডে, নিউজ টুডে, নিউএজ, নিউ নেশন, ইন্ডিপেনডেন্ট, সান, কালের কণ্ঠ, সমকাল, আমাদের সময়, বর্তমান, আমার সংবাদ, ঢাকা ট্রিবিউন, স্বদেশ সংবাদ ও বাহের সংবাদ।
মো. আবদুল্লাহর অপর প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশ টেলিভিশনের বিজ্ঞাপন নীতিমালা থাকলেও বেসরকারি টেলিভিশনের কোনো নীতিমালা নেই। জাতীয় ঔষধ নীতি ২০০৫ অনুযায়ী, ওষুধ ও স্বাস্থ্য-সম্পর্কিত বিষয়ে বাণিজ্যিক বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে বেসরকারি টেলিভিশনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, বর্তমানে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ প্রণয়নের কাজ চলছে। এটি হলে জনস্বার্থের জন্য হানিকর ও প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করা যাবে।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পৌনে পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment