Sporty Magazine official website |

বিএনপি ও জাওয়াহিরির বক্তব্যে মিল দেখছেন হাছান মাহমুদ

Sunday, February 16, 2014

Share this history on :
সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্যের মিল রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত মুক্তিযুদ্ধ ফ্রন্ট আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের পর বিএনপি-জামায়াত যে সুরে কথা বলেছে, জাওয়াহিরিও একই ভাষায় কথা বলেছেন। নির্বাচন বানচাল ও নাস্তিকদের নির্মূলের নামে তারা আন্তর্জাতিক ষড়যন্ত্র করেছে, জাওয়াহিরির বক্তব্যে সেটাই প্রমাণিত হয়েছে।’

হাছান মাহমুদের অভিযোগ, ‘বিএনপি-জামায়াত পাকিস্তানের স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত।’ তাঁর ভাষ্য, মুক্তিযুদ্ধের সময়ও দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছিল, এখনো হচ্ছে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দেওয়ার আহ্বান জানান তিনি।

সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘জাতীয় নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। তাদের সেই ভুল পুষিয়ে দেওয়ার জন্য মধ্যবর্তী নির্বাচন হবে না। আওয়ামী লীগ জনগণের ম্যান্টেড নিয়ে ক্ষমতায় এসেছে। সংবিধান অনুযায়ী আগামী পাঁচ বছরই থাকবে।’

১০ ট্রাক অস্ত্র মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে হাছান মাহমুদ বলেন, ‘বিচার-সংশ্লিষ্টদের কাছে দাবি, তাঁদের বিচারের আওতায় না আনলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে না।’
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment