Sporty Magazine official website |

হায়রে কুমিল্লার কুলাঙ্গার সন্তান !!

Monday, February 10, 2014

Share this history on :


কুমিল্লা থেকে গাড়িতে করে এনে গত ৩০ জানুয়ারি রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ডে মাকে ফেলে রেখে পালিয়ে গেছে তার দুইছেলে।
বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে রাস্তায় বৃদ্ধা আরাফাতুন নেছার কেটে যায় আটদিন। লোকের দেয়া খাবার ও শীতের কাপড় দিয়ে কোন মতে টিকে থাকেন তিনি।
গত শুক্রবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে আরাফাতুনের কথা হয়।
তিনি তাদের জানান, তার বাড়ি কুমিল্লায়। তার দুই ছেলে শামীম ও শাহীন। দুটি মেয়েও আছে।
“ছেলেরা তাকে গাড়িতে করে এখানে এনে বসিয়ে রেখে গেছে, আর ফিরে আসেনি।”
কথা বলার ফাঁকে ফাঁকে তিনি শামীম ও শাহিনের নাম ধরে কান্নায় ভেঙে পড়েন।
মায়া হওয়ায় রাস্তা থেকে ৮৫ বছর বয়সী বৃদ্ধাকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী।
কিন্তু বৃদ্ধার আশা তার ছেলেরা তাকে বাড়ি ফিরিয়ে নিতে এখানেই আসবে। তাই রাস্তার নিবাসী হয়ে থাকায় অনড় থাকেন তিনি।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment