
রাজধানীর মিরপুর ২ নম্বরে জনতা হাউজিংয়ের পেছনে একটি বস্তিতে আগুন লেগেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।
সিটি করপোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীদের বেশির ভাগই এই বস্তিতে থাকেন।
বস্তির বাসিন্দা শহীদুল আলমের ভাষ্য, দুপুর ১২টার পর আগুন লাগে। আগুনে তাঁর ঘর পুড়ে গেছে। তাঁর জানা মতে, কেউ মারা যায়নি।
এদিকে বস্তিতে ঘরের সংখ্যা কত তা জানতে আমাদের এই প্রতিবেদক কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। তাঁদের মধ্যে কেউ বলেছেন ২০০-এর বেশি আবার কেউ বলেছেন হাজারের বেশি ঘর রয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে কর্তব্যরত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ১১টি ইউনিট আগুনে নেভানোর কাজ করে যাচ্ছে।
0 comments:
Post a Comment