Sporty Magazine official website |

২ রানে হারলো বাংলাদেশ

Wednesday, February 12, 2014

Share this history on :
চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ১৬৯ রানের টার্গেটে লড়তে নেমে বাংলাদেশ হেরেছে মাত্র ২ রানে।

জয়ের জন্য বাংলাদেশের শেষ ওভারে প্রয়োজন ১৭ রান। ৫ বলে ১৪ রান নিয়ে শেষ বলে ক্যাচআউট হন বিজয়। 

১৩ ওভারে ১০০ রান পুরো করার পর ১৪তম ওভারের তৃতীয় বলে বোল্ড হলেন সাকিব আল হাসান। কুলাসেকারার বলে লাইন মিস করেন ১৬ বলে ২৭ রান করা সাকিব। তারপর মাঠে আসেন নাসির হোসেন। 

৬ ওভারে ৫২ রানের ওপেনিং জুটি ভাঙ্গেন অজান্থা মেন্ডিস। ৭ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৬১ রান। অষ্টম ওভারের শেষ বলে আউট তামিম। তামিম ইকবাল ২৫ বলে ৩০ রান করেন আর শামসুর রহমান ১৫ বলে করেন ২২ রান। ৯ ওভার শেষে বাংলাদেশ ৭১/২।

এর আগে বাংলাদেশর বিরুদ্ধে প্রথম টি-টোয়ন্টিতে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করেছে। দিলশানকে  প্রথম, ষষ্ঠ ওভারে অধিনায়ক চান্ডিমাল, নবম ওভারে সাঙ্গাকারা এবং দশম ওভারে  হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১০ ওভারে ৬১ রান। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ৭ রানের সময় দিলশান নিজের নামের পাশে কোন রান যোগ না করেই ৩ বল খেলে হাঁটেন সাজঘরের পথে। টি-টোয়েন্টি দলের নয়া অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা প্রথম ওভারেই আঘাত হানেন লঙ্কান শিবিরে। ২২টি টি-টোয়েন্টি ম্যাচে মাশরাফির এটি ২০তম উইকেট শিকার। আর চান্ডিমালকে সাজঘরের পথ দেখিয়েছেন সাকিব আল হাসান। সাঙ্গাকারও আউট হন সাকিবের বলে। এরপর আরাফাত সানির প্রথম শিকার হন সেকুগে প্রসন্ন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment