
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মোস্তফাপুরের মজনু বেপারীর গরু সেকম আলী বেপারীর ফল গাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায় সেকম আলী বেপারীর ছেলে পান্নু বেপারী লাঠি দিয়ে মজনু বেপারীর স্ত্রী আনোয়ারা বেগমের মাথায় আঘাত করে। এতে সে গুরুত্বর আহত হয়। প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
রাতে আনোয়ারা বেগমের অবস্থা আশংকাজনক হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ৮টার দিকে মারা যায়। ঘটনার পর থেকেই পান্নু বেপারীর পরিবারের লোকজন পলাতক রয়েছে।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটির কথা শুনে সাথে সাথেই ওসি (তদন্ত) সুভাষ কুমার পাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
রাতে ঢাকা নেয়ার পথে আহত আনোয়ারা বেগম মারা গেছে। আমরা নিহতের পরিবারকে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানোর নির্দেশ দিয়েছি। তবে এ ব্যাপারে পারিবারিকভাবে দুপুর পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।
0 comments:
Post a Comment