
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃত অন্তর্মূখী চোরাচালানি পন্যের দাম ৬২ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৫১৫ টাকা। বহির্মূখী চোরাচালানি পণ্যের দাম ৩ কোটি ১৬ লাখ ১ হাজার ৪৮৪ টাকা।
২০১৪ সালের জানুয়ারি মাসে বিজিবির অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়। আটককৃত মাদকের মধ্যে রয়েছে: ৩৩,৭৬৫ বোতল ফেনসিডিল, ১,৫২,৩২৮ টি ইয়াবা ট্যাবলেট, ২৩,৩১১ বোতল বিদেশী মদ, ১,১৯২ লিটার স্থানীয় মদ, ৮,৩১৪ বোতল বিয়ার, ৭৮৭ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৫৫৫ গ্রাম হেরোইন, ২৬,২৭১ টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১,০০,৩০৭ টি বিভিন্ন প্রকারের ট্যাবলেট। আটককৃত চোরাচালান দ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
এছাড়া জানুয়ারি মাসে বিজিবির অভিযানে সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালানে জড়িত ৭৫৭ জনকে আটক করেছে। এর মধ্যে চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ১১৩ জনকে আটক করেছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে ২,১৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সীমান্তের বিভিন্ন স্থানে অবৈধভাবে পারাপারের সময় ১৩৬ জন বাংলাদেশী ও ৮ জন ভারতীয় নাগরিককে আটক করে নিকটস্থ থানায় সোপর্দ করা হয়।
সীমান্তে অনুপ্রবেশের সময় ৫০০ জন মিয়ানমার নাগরিককে আটকপূর্বক স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া সীমান্ত পথে অবৈধভাবে পাচারের সময় ৬৮ জন নারী ও ০৯ জন শিশুকে উদ্ধারসহ ১৯ টি মামলা দায়ের করা হয়েছে ।
0 comments:
Post a Comment