
মিরপুর বাঙলা কলেজের ছাত্রাবাসে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্রসহ ৪২ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক হওয়া ব্যক্তিরা বহিরাগত।
আটক করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি রিভলবার, তিনটি ম্যাগাজিন, ১৪টি গুলি, ২০টি চাপাতি-কিরিচ, একটি ককটেল, ১৭টি বড় রড ও বেশ কিছু লাঠি।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে জানান, গতকাল গভীর রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত এ তল্লাশি চালানো হয়। একটি ছাত্র সংগঠনের দুটি গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব অস্ত্র মজুত করেছে বলে পুলিশে কাছে খবর ছিল।
আটক করা অস্ত্রগুলো দারুস সালাম থানায় নিয়ে আসা হয়েছে। আটক হওয়া ৪২ জনকে মিরপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাম না প্রকাশ করার শর্তে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগের দুটি গ্রুপ এসব অস্ত্র জড়ো করেছে।
0 comments:
Post a Comment