Sporty Magazine official website |

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Tuesday, February 4, 2014

Share this history on :
রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানসংলগ্ন সড়কে এক দুর্ঘটনায় একজন অটোরিকশাচালক মারা গেছেন। আহত হয়েছেন অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গোলাম মোস্তফা জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রিমা উদ্যানসংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন অটোরিকশার চালক ও তিনজন আরোহী। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে অটোরিকশাচালক মারা যান। তাঁর পরিচয় জানা যায়নি। আহত তিনজন হলেন ইমদাদুল হক, তাঁর স্ত্রী হোসনে আরা ও তাঁদের মেয়ে নওশীন।
আহত ব্যক্তিদের আত্মীয় রেজাউল হাসান সাংবাদিকদের জানান, ইমদাদুলের বাসা মিরপুরের পল্লবীতে। একটি বিয়ের অনুষ্ঠান শেষে তাঁরা বাসায় ফিরছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম।

Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment