নিউজ ডেস্ক: নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের ১৫ গুণী ব্যক্তিকে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক প্রদান করা হয়েছে।
রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৫ বিশিষ্ট ব্যক্তির হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস।
পদক প্রদানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় একুশের অতীত ইতিহাস স্মরণ করেন এবং তিনি বলেন, আমরা এ দেশকে একুশের চেতনায় গড়ে তুলতে চাই।পদকপ্রাপ্তদের উদ্দেশে প্রধানন্ত্রী বলেন, আমি মনে করি পদক পাওয়ার পর আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেল।
প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, একুশের চেতনায় দেশ গড়ে তুলতে আপনার আগামীতে আরো বেশি বেশি ভূমিকা রাখবেন এবং সেটাই আমি আশা করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে একুশ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে আমাদের সরকার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে।ভাষা আন্দোলনের জন্য বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানকে বেশ কয়েকবার গ্রেপ্তার হতে হয়েছিল।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। এরপর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
পরে সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস একজন একজন করে পদকপ্রাপ্তদের পরিচিতি তুলে ধরেন এবং পদকপ্রাপ্তদেরকে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নেয়ার জন্য একে একে আমন্ত্রণ জানান, পদকপ্রাপ্তরাও একে একে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী সবাইকে পদক তুলে দেন। পদকপ্রাপ্ত প্রত্যেককে এককালীন নগদ এক লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র তুলে দেয়া হয়।

এবার সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। তিনিসহ ১৫ জন এ বছরের পদকের জন্য মনোনীত হন। এর মধ্যে তিনজন পেয়েছেন মরণোত্তর পদক।
তারা হলেন ভাষা আন্দোলনে ভাষাসংগ্রামী ডা. বদরুল আলম, শিল্পকলায় নাট্যব্যক্তিত্ব এসএম সোলায়মান এবং ভাষা ও সাহিত্যে লেখক আবদুশ শাকুর।
এ ছাড়া ভাষা আন্দোলনে শামসুল হুদা, শিক্ষায় ড. অনুপম সেন, শিল্পকলায় চিত্রকর সমরজিৎ রায়চৌধুরী ও লোকসঙ্গীতশিল্পী সংগ্রাহক রামকানাই দাশ, গবেষণায় ড. এনামুল হক, সমাজসেবায় ডা. মুজিবুর রহমান, শিল্পকলায় অভিনয়শিল্পী কেরামত মওলা, ভাষা ও সাহিত্যে কবি বেলাল চৌধুরী, রশীদ হায়দার, জামিল চৌধুরী ও ছড়াকার বিপ্রদাস বড়ুয়া এবারের একুশে পদক পান।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে এবারের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে।
0 comments:
Post a Comment