রোববার, বেলা ১১টা। চট্টেশ্বরী সড়কের মুনো ক্যাফের কাচের দরজা ঠেলে ঢুকতেই একজন ঠোঁটে আঙুল দিয়ে বোঝালেন শব্দ করা চলবে না। স্বল্পদৈর্ঘের চলচ্চিত্র তাড়ার শুটিং চলছিল, তাই ইউনিটের লোকজন ছাড়া ক্যাফের ভেতরে কোনো কাস্টমার নেই। সাদা ছাতার মতো লাইটশেডের ভেতরে জ্বলছে উজ্জ্বল আলো। শব্দধারণ যন্ত্র ও ট্রায়পডে ক্যামেরা—সবই প্রস্তুত। হঠাৎ ক্যামেরার পেছন থেকে শোনা গেল—রোলিং ফাইভ, ফোর, থ্রি, টু, ওয়ান, জিরো, অ্যাকশন...
ক্যামেরার ফোকাস গোলটেবিলে মুখোমুখি বসা এক যুগলের দিকে। তরুণ অস্থির হয়ে নিজের মাথায় একবার হাত চালালেন। সেদিকে তাকিয়ে তরুণী বললেন, ‘অর্ক, কোনো সমস্যা? কী হয়েছে তোমার?’ তরুণী অর্কের হাত ধরতে চাইলেন। কিন্তু অর্ক ঝট করে হাতটা সরিয়ে দেয়। ওকে কাট, এমন ঘোষণায় ছেদ পড়ে আবার।
পরিচালক মোরশেদ হিমাদ্রী ও চিত্রগ্রাহক রফিকুল আনোয়ার এবার দুই অভিনেতা অভিনেত্রীকে কিছু পরামর্শ দিলেন। আবার শুরু হলো চিত্রগ্রহণের কাজ।
শুটিংয়ের এক ফাঁকে মোরশেদ হিমাদ্রি জানালেন, ১০ মিনিট দৈর্ঘ্যের তাড়া একটি অ্যাকশন থ্রিলার। এর গল্প তৈরি হয়েছে অর্ক নামের এক তরুণকে ঘিরে। নিজের বাবাকে চোখের সামনে খুন হতে দেখে যে প্রতিশোধপ্রবণ হয়ে ওঠে। জানা গেল, কেবল তাড়া নয়, চট্টগ্রামেই তৈরি হচ্ছে কাহিনি নির্ভর স্বল্পদৈর্ঘ্যের এমন আরও দশটি চলচ্চিত্র।
এই চলচ্চিত্রের চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রফিকুল আনোয়ার। তিনি জানান, গত বছরের জুলাই মাসে চট্টগ্রামের চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে আত্মপ্রকাশ করে ফিল্মমেকারস গিল্ড। এই সংগঠনের পরিকল্পনা অনুযায়ী ১০ তরুণ পরিচালক ১০টি ১০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ শেষও হয়েছে।
চট্টগ্রাম থেকেই পূর্ণাঙ্গ চলচ্চিত্র: ফিল্মমেকারস গিল্ডের সমন্বয়কারী আবু নাঈম মাহাতাব মোরশেদ জানান, চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, অভিনেতা, প্রযোজক সবাইকে নিয়েই এই চলচ্চিত্র সংঘ। লক্ষ্য এখান থেকে চলচ্চিত্র নির্মাণ। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, এন ব্রাদারস প্রোডাকশন, পিকটোরাইম পিকচারসসহ বেশ কয়েকটি প্রোডাকশন হাউস আছে এখানে। যেখানে ক্যামেরা, ট্রাইপড, ট্রলি, রেইন মেশিন, শব্দগ্রহণ যন্ত্র, এডিটিং প্যানেল সবই আছে। তাই চট্টগ্রাম থেকেই এখন পূর্ণাঙ্গ চলচ্চিত্র তৈরি সম্ভব।
মাহাতাব আরও জানান, চিত্রনাট্য রচনা, চলচ্চিত্র পরিচালনা, আবহ সংগীত নির্মাণ—সবই করছেন এখানকার তরুণেরা। অভিনেতা অভিনেত্রীরাও চট্টগ্রামেরই। ইতিমধ্যে আবু নাঈম মাহাতাব মোর্শেদের সময়, রফিকুল আনোয়ারের মৃত বিপ্লবী স্মরণে ও সালাউদ্দিন সোহেলের স্বপ্ন গ্রহণ চলচ্চিত্রের নির্মাণকাজ বেশ কিছুদূর এগিয়েছে।
ফিল্মমেকারস গিল্ডের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ শৈবাল চৌধুরী। এই প্রকল্পের অংশ হিসেবে বোতাম নামের একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করছেন তিনিও। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা চাই এখান থেকেই পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি হবে। চট্টগ্রামকেও চলচ্চিত্র নির্মাণের কেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
পেশাগত কারণে ঢাকায় অবস্থান করলেও ১০ নির্মাতার তালিকায় আছেন ওয়াহিদ তারেক, গোলাম হায়দার, মঈন হাসান, অঞ্জন সরকার ও মোকাদ্দেম মোর্শেদ। আগামী এপ্রিল মাসের মধ্যে এই ১০ নির্মাতার চলচ্চিত্র নিয়ে ঢাকা ও চট্টগ্রামে আয়োজন করা হবে প্রদর্শনীর।
কুশীলবদের কথা: গিল্ডের সঙ্গে গোড়া থেকে চিত্রনাট্যকার হিসেবে যুক্ত আছেন ঋষিণ দস্তিদার। আবহসংগীত নির্মাণের কাজ করছেন আলমগীর কবীর। এ ছাড়া কুশীলব হিসেবে যুক্ত হয়েছেন আনিসুর রহমান, সুজন ভট্টাচার্য, সৈয়দ সাখাওয়াত, মির্জা আবু হোসেন, মুবিদুর রহমান, মেহেদী হাসান, সৈয়দা তৈহিদা হকসহ মঞ্চ ও মঞ্চের বাইরের অনেকে।
তাড়া চলচ্চিত্র শুটিংয়ের সময় কথা হয় মেহেদী ও তৈহিদার সঙ্গে। টিভি নাটকে আগেও অভিনয় করেছেন বলে জানান তৌহিদা। কিন্তু স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় এটাই প্রথম। আর মেহেদী জানালেন, মঞ্চে বা চলচ্চিত্রে কখনোই অভিনয় করেননি। কিন্তু এই চলচ্চিত্রে একেবারে মূল চরিত্রেই সুযোগ পেলেন।
নতুন ঢেউ: ঢাকার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ তারেক চট্টগ্রামেরই ছেলে। চট্টগ্রামে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ শুরু হওয়ায় বেশ উচ্ছ্বসিত তিনি। টেলিফোনে প্রথম আলোকে বললেন, ‘এই পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি বেশ গর্বিত। আমি মনে করি, এখানকার শিল্পীদের দেখার ভঙ্গি একেবারেই আলাদা। তাই চলার শুরুতে ছোট হলেও বাংলাদেশের চলচ্চিত্রের নন্দনে নতুন মাত্রা যুক্ত করবে এই উদ্যোগ।’

0 comments:
Post a Comment