Sporty Magazine official website |

জামিন মঞ্জুর, কারামুক্তিতে বাধা নেই খোকার

Sunday, February 16, 2014

Share this history on :

পৃথক তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। ফলে তাঁর কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।আজ রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খোকার জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।যাত্রাবাড়ী থানার দুই মামলায় ও মতিঝিল থানার এক মামলায় আজ সাদেক হোসেন খোকার জামিন আবেদন করা হয়।

৪ ডিসেম্বর খোকা গ্রেপ্তার হন। ৪ ফেব্রুয়ারি ছয় মামলায় তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান।
খোকার পক্ষে লড়েন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব।

Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment