Sporty Magazine official website |

দেশে লোডশেডিং নেই বলা উচিত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Monday, February 10, 2014

Share this history on :
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমানে দেশে লোডশেডিং নেই বলা উচিত। ব্যবস্থাপনার জন্য মাঝেমধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১১ হাজার মেগাওয়াট। তবে উৎপাদন হচ্ছে পাঁচ হাজার মেগাওয়াটের বেশি। আজ সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক  প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেছেন।

হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) বন্ধ করা হবে না। কারণ, এটি পরিবেশবান্ধব। তবে বিদ্যুতের অপচয় রোধে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, দুর্ঘটনা প্রতিরোধে ইজিবাইকের চলাচল শহর ও গ্রামাঞ্চলে সীমাবদ্ধ রেখে হাইওয়েতে নিষিদ্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। আবদুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৬২ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ আছে।

ধ্বংসাত্মক কর্মসূচিতে শিল্পে ক্ষতি ৭ হাজার কোটি টাকাইসরাফিল আলমের প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন,  বিএনপির নেতৃত্বাধীন জোটের ধ্বংসাত্মক কর্মসূচির কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানার ক্ষতির পরিমাণ আনুমানিক সাত হাজার ১৫০ কোটি টাকা। বিসিকের আওতাধীন চার হাজার ২৫৪টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানার উৎপাদন ও বিপণন বিঘ্নিত হওয়ায় এ ক্ষতি হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজকে বাধাগ্রস্ত করতে, ট্রাইব্যুনালে ঘোষিত দণ্ডাদেশ এবং তা কার্যকর করার বিরুদ্ধে বিএনপির নেতৃত্বাধীন জোট বিভিন্ন অরাজনৈতিক, ধ্বংসাত্মক ও জনবিচ্ছিন্ন কর্মসূচি নেয়। এতে বাংলাদেশের চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ এক  কোটি ২৮ লাখ টাকা। এ ছাড়া বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) আওতাধীন শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে সঠিক সময়ে কাঁচামাল আমদানি না হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। উৎপাদিত পণ্য বাজারজাতকরণেও সমস্যা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় আছে বলে জানান মন্ত্রী।

সাইমুম সারোয়ার তাঁর সম্পূরক প্রশ্নে বলেন, লবণ উৎপাদনের পরও লবণ আমদানি করা হচ্ছে কেন? ৯৯ শতাংশ লবণ কক্সবাজারে উৎপাদন হয়। যথেষ্ট লবণ মজুত থাকার পরও আমদানি করার কারণে এ বছর অর্ধেক লবণচাষি মাঠে নামেননি। সাইমুম সারোয়ারের এ প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন বলেন, ‘এ নিয়ে মন্ত্রণালয়ে সভা হয়েছে। আমি সরেজমিনে সেখানে যাব। তদন্ত করে সঠিক তথ্য নিয়ে ব্যবস্থা নেব।’

প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারে বিধি-নিষেধ আরোপ করা হবে
সংসদে মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশ টেলিভিশনের বিজ্ঞাপন নীতিমালা থাকলেও বেসরকারি টেলিভিশনের কোনো নীতিমালা নেই। জাতীয় ঔষধ নীতি ২০০৫ অনুযায়ী, ওষুধ ও স্বাস্থ্য-সম্পর্কিত বিষয়ে বাণিজ্যিক বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে বেসরকারি টেলিভিশনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, বর্তমানে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ প্রণয়নের কাজ চলছে। এটি হলে জনস্বার্থের জন্য হানিকর ও প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করা যাবে।

এ কে এম মাইদুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ১৯টি পত্রিকা অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে। এগুলো হলো প্রথম আলো, ইত্তেফাক, ডেইলি স্টার, বণিক বার্তা, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ টুডে, নিউজ টুডে, নিউএজ, নিউ নেশন, ইন্ডিপেনডেন্ট, সান, কালের কণ্ঠ, সমকাল, আমাদের সময়, বর্তমান, আমার সংবাদ, ঢাকা ট্রিবিউন, স্বদেশ সংবাদ ও বাহের সংবাদ।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পৌনে পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়।  
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment