Sporty Magazine official website |

পল্লবীতে পুলিশ হেফাজতে থাকা যুবকের মৃত্যু

Sunday, February 9, 2014

Share this history on :
রাজধানীর পল্লবী থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় জনি (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র থানায়, গতকাল পল্লবী থানা এলাকায় ইরানি ক্যাম্প ও রহমত ক্যাম্পের ছেলেদের মধ্যে মারামারি হয়। ওই সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনিসহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। আজ সকালে তাঁর বুকে ব্যথা হলে পুলিশ হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক জনির মৃত্যু সনদে ‘শারীরিক আঘাত’ শব্দটি ব্যবহার করেছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, জনি গতকালের মারামারিতে গুরুতর আহত ছিলেন। গতকাল তাঁকে স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সাও দেওয়া হয়েছিল। তিনি আজ সকালে আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

জনির নিকটতম আত্মীয় মোহাম্মদ পাপ্পুর দাবি, নিহত জনি প্রাইভেটকার চালক। তিনি ইরানি ক্যাম্পে থাকতেন। গতকাল রাত তিনটার দিকে পল্লবী থানার পুলিশ জনিসহ পাঁচজনকে আটক করে। পুলিশ আটকের সময়ই জনিকে মারধর করে। তাঁকে থানায় নিয়ে গিয়ে আরও পেটানো হয় বলে তিনি ধারণা করছেন।
জনিকে পুলিশ কেন আটক করে—জানতে চাইলে পাপ্পু বলেন, রহমত ক্যাম্পে কোনো এক গণ্ডগোলের জেরে জনিসহ অন্যদের আটক করা হয়।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment