বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারকে উদ্দেশ করে বলেছেন, নিজেদের সংযত করুন। জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিন। অন্যথায় জনগণের ক্রোধ থেকে রেহাই পাবেন না।
বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি অবিলম্বে নেজামীর মুক্তি দাবি করেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, অবৈধ সরকার ক্ষমতাকে নিষ্কণ্টক করতে এবং বিরোধী মত ও চিন্তাকে স্তব্ধ করতে জোটের নেতা-কর্মীদের হত্যা, গুম ও নির্যাতনের পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে মাসের পর মাস বন্দী করে রাখছে। সরকারের এই অমানবিক জুলুম থেকে জাতীয় নেতারাও রেহাই পাচ্ছেন না। নেজামীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও বেশি সংকটের দিকে ঠেলে দিল।

খালেদা জিয়া বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে অরাজক পরিস্থিতি তৈরি করছে। কারণ, ক্ষমতা ধরে রাখতে দুঃশাসন কায়েম অত্যন্ত জরুরি। তাই তারা দেশময় বিভীষিকা ও ভয়াবহ দুঃশাসন চালিয়ে মরণঘাতী খেলায় নেমেছে। গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে ধরা এই অবৈধ সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হতাহত করে রক্তের হোলি খেলছে। তাঁদের বিরুদ্ধে অব্যাহত কুত্সা, অশ্লীল ও অরুচিকর বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক সংস্কৃতিকে পঙ্কিলতার আবর্তের মধ্যে ঠেলে দিয়েছে।
0 comments:
Post a Comment